1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৬ Time View

মোঃ রফিকুল ইসলাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ ফেব্রুয়ারি সোমবার সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান, বিশেষ অতিথি ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, জেলা অফিস সম্পাদক সৈয়দ জুনায়েদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন ও সঞ্চালনা করেন বোয়ালমারী উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী আজম খান। বক্তারা বলেন, কুরআন মানুষের জীবন পরিচালনার সর্বোত্তম দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, শুধু কুরআন বিতরণই নয়, এর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION