1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৮০ Time View

বোয়ালমারী প্রতিনিধি : এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সরকার আর বিরোধী দলের চাওয়া পাওয়া প্রায় এক, এখন তা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মান সম্ভব- ড. ইলিয়াস মোল্লা এমপি।
ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্ট জন্যদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল এসব কথা বলেন- ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামী নেতা প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

সোমবার (২ মার্চ) বিকালে বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আরও বলেন, ” স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও আমরা এখনও গরিব মানুষের অনুদানের খাবার কী ভাবে বিতরণ হবে এটা নিয়ে আলোচনা করছি। অত্যন্ত দুঃখের বিষয় আলোচনা তো হওয়ার কথা আমাদের উন্নয়ন হবে কেমনে? লেখাপড়ার সমৃদ্ধি হবে কেমনে? গবেষণা হবে কেমনে? আমাদের দেশ রক্ষার জন্য চিন্তা করা উচিত আর আমরা চিন্তা করছি গরিব মানুষের খাবার বিতরন নিয়ে। এতে আমাদের সময় নষ্ট হচ্ছে। আমাদের দেশে এখনও গুণী মানুষ আছে তাদের জীবনমান উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে আর এতে আপনাদের সহযোগিতা চাই। ”

বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, বোয়ালমারী উপজেলা আমীর মাওলানা হাফেজ মাওলানা বেলাল হুসাইন। মাওলানা মো. শহিদুল ইসলাম, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, বিএনপি নেতা আকরাম হোসেন, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এনকেবি নয়ন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION