1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফরিদপুরে “পর্দা কেলেঙ্কারি” মামলা থেকে অব্যাহতি পেলেন ৬ আসামি

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২২৯ Time View

ফরিদপুর প্রতিনিধি  # ফরিদপুরের বহুল আলোচিত “পর্দা কেলেঙ্কারি” মামলার দায় থেকে অব্যাহতি পেয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. শেখ আবদুল ফাত্তাহ এবং সাবেক সহযোগী অধ্যাপক ডা. মো: মিজানুর রহমানসহ ৬ অভিযুক্ত।

আজ ৬ এপ্রিল ২০২৬ ফরিদপুরের বিজ্ঞ বিশেষ জজ আদালতে এই মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে বিজ্ঞ আদালত ৬ জন আসামীকে অব্যাহতি দেন এবং বাকি ৬ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যান্য আসামীরা হলেন মো: ওমর ফারুক, মো: আলমগীর ফকির, মো: আবদুস সাত্তার ও মিয়া মোর্তজা হোসেন।
যারা অব্যাহতি পাননি, তারা হচ্ছেন – ঠিকাদার আবদুল্লাহ আল মামুন, মুন্সি ফররুখ হোসেন, মুন্সি সাজ্জাদ হোসেন, মো: আলমগীর কবির এবং ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক শিক্ষক ডা. বরুণ কান্তি বিশ্বাস ও ডা. মো: এনামুল হক।
এই মামলায় আজ অব্যাহতিপ্রাপ্ত আসামীদের পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের আইনজীবী এডভোকেট টি এম শাকিল হাসান, হাইকোর্ট বিভাগের এড. আরফান সুলতানা ও টি এম আবিদ হাসান এবং ফরিদপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. এম এ সামাদ। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি, সিনিয়র এডভোকেট শেখ কুবাদ হোসেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল আলোচিত ‘পর্দা কেলেঙ্কারি’ হলো ২০১৯-২০ সালে সংঘটিত একটি বড় ধরণের আর্থিক কেলেঙ্কারি । এতে প্রতিটি পর্দা ৩৭.৫ লাখ টাকা এবং প্রতিটি স্টেথোস্কোপ ১.১২ লাখ টাকায় কিনে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদক এ মামলাটি দায়ের করে। #

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION