1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

কমলেশ্বরদীতে জমিজমা নিয়ে সংঘর্ষ আহত ১৫

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪১৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদীতে মাওলানা বিল্লাল হোসেন ও জব্বার আলীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ মেটাতে শুক্রবার সকালে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় সালিশ হওয়ার কথা থাকলেও বিল্লাল হোসেনের লোকজন সাড়ে ৮টায় সালিশ বৈঠকে হাজির হয়। প্রতিপক্ষ সময় মতো এসে দেখে তাদের ১০/১২ টি  দোকান ঘরে তালা দেয়া। সালিশ পক্ষের লোকজনের সাথে যোগাযোগ করে তালা দেয়ার কারণ জানতে চেষ্টা করে এবং তালা খুলে দেয়ার অনুরোধ করে। ঘটনার একদিন অতিবাহিত হওয়ার পরও তালা খুলে না দেয়ায় পরদিন ১৮ এপ্রিল সন্ধ্যায় ঘরমালিকরা তালা খুলে দোকানদারি শুরু করে। এ সংবাদ পেয়ে বিল্লাল হোসেনের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দোকানঘরে আক্রমণ করে। বাধা দিতে গেলে রিমন হোসেনসহ আরও অনেকেই আহত হয়ে চিকিৎসাধীন আছে। অবস্থা বেগতিক দেখে বিল্লাল গংরা পরিস্থিতি সামাল দিতে প্রতিপক্ষকে ঘায়েল করতে ষড়যন্ত্র করে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দোষারোপ করে আওয়ামী তকমা লাগিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাংচুর করে। অবশ্য বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে চেয়ারম্যান মেম্বাররা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে তার পক্ষে কাজ করে। এলাকাবাসীর জানায়, জমিজমা বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করতে আওয়ামী বিএনপি দ্বন্দ্বের তকমা দিয়ে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। এদিকে বিল্লাল হোসেন জানায়, প্রতিপক্ষের লোকজন আমাদের লোকজনকে বেদম প্রহর করে হাসপাতালে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION