1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা  বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৩ Time View

সংবাদদাতা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাইভেট কার থেকে লাশ ফেলার সময় স্থানীয় জনতার হাতে দুইজন আটক হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর বটতলা এলাকা থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কারে করে ৫-৬ জন ব্যক্তি ঘটনাস্থলে এসে তড়িঘড়ি করে একটি মরদেহ রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের অসংলগ্ন আচরণে সন্দেহ হলে আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি পাশের খালে পড়ে যায়। তখন স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে গাড়িতে থাকা ব্যক্তিদের মধ্যে দুজনকে আটক করে এবং পুলিশে খবর দেয়।

নিহত ব্যক্তির নাম রবিউল (৩৫)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দিঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আটক দুইজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION