প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ৮:২৪ পি.এম
বোয়ালমারীতে শীতার্তদের মাঝে ২শতাধিক কম্বল বিতরণ

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী ও গোপালগঞ্জের কাশিয়ানীতে শীতার্তদের মাঝে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। ওব্যাট হেলপার্স এনজিও এর সহায়তায় বিশিষ্ট সমাজসেবক মেজর রুহুল আমিন (রাজন) ও ঢাকা মহানগর (উত্তর) যুবলীগ নেতা কুদরাতুল ইসলাম (সজন) মিয়ার উদ্যোগে শুক্রবার (০৪ জানুয়ারি) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর বাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রবীণ আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান (নান্নু মিয়া)। বনমালীপুর, বিল্লাহুড়ী, সুতালিয়া, জাগরদেউলী, নড়াইল ও ধানজাইল এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় ডাকু খান, মোঃ লুবু মিয়া, মোঃ দেলোয়ার মিয়া, মেম্বার রানিচ মিয়া, হুমায়ুন মিয়া, জাপান, রহমত, রামিন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.