বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়। দৈনিক বাংলাদেশের আলোর বোয়ালমারী প্রতিনিধি শরিফুল ইসলাম শাহরিয়ার এর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি ও বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড. কোরবান আলী, সহসভাপতি ও যমুনা টিভি প্রতিনিধি মুহাব্বাত জান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারী’র সহসাধারণ সম্পাদক ও ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি মো. ইলিয়াস মোল্যা, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ মিলু, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক এসএম রুবেল, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন, মিজান উর রহমান, বিপ্লব আহমেদ, সদস্য মো. হুসাইন মিয়া, টুটুল বসু, রেজাউল করিম রেজা, ছরোয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান স্বাধীন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.