বোয়ালমারী প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে প্রেসক্লাব বোয়ালমারীর সংবাদকর্মীরা। অগ্নিঝরা মার্চের প্রথম দিন মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি ও বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারীর সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, সহসভাপতি মুহাব্বাত জান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মোল্যা, কোষাধ্যক্ষ হাসান মাহমুদ মিলু, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক এস এম রুবেল, কার্যনির্বাহী সদস্য মিজান উর রহমান, জাকির হোসেন, বিপ্লব আহমেদ, সাধারন সদস্য মো. হুসাইন মিয়া, সোহেল পারভেজ, মো. ছরোয়ার মোল্যা, রেজাউল করিম রেজা, টুটুল বসু লায়েকুজ্জামান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.