বোয়ালমারী প্রতিনিধি : জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান ও উপজেলা পুষ্টি কমিটির এক আলোচনা সভা ২৩ এপ্রিল বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা এবং উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম। অনুষ্ঠানে পুষ্টি কমিটির ২৯ জন সদস্য অংশগ্রহণ করে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে সাড়ম্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। বোয়ালমারী বার্তার সম্পাদক প্রকাশক ও প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী । অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.