সংবাদদাতা: পাকস্থলীর সমস্যা নিয়ে গত ১৭ মে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২১ মে শনিবার বিকেলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দেখতে যান বোয়ালমারী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু। ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বর্ষীয়ান রাজনীতিবীদ মির্জা আব্বাস এর শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন শামসুদ্দিন মিয়া ঝুনু। পরে হাসপাতাল চত্বরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাত করেন শামসুদ্দিন মিয়া ঝুনু। এ সময় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সদস্য মো. আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.