বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলমকে প্রেসক্লাব বোয়ালমারী’র পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সোমবার (২৩ মে) সন্ধ্যায় সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে ওসি মোহাম্মদ নুরুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি অ্যাড. কোরবান আলী ও সমকাল প্রতিনিধি প্রেসক্লাব বোয়ালমারী’র সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম আমিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক এসএম রুবেল, সাংবাদিক মো. বিপ্লব আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. হুসাইন মিয়া, টুটুল বসু, হাসান মাহমুদ মিলু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.