বোয়ালমারী প্রতিনিধি: বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপ প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বদলী কার্যক্রম গত ৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলার ১৩ জন শিক্ষকের বদলী আদেশ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারীর ইউ.আর.সি. ইন্সট্রাক্টর মীর সোহরাব আলী, সহকারী অফিসারবৃন্দ। সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আবু আহাদ মিয়া। বদলীকৃত শিক্ষকবৃন্দকে বদলী আদেশের কপিসহ ফুল ও মিষ্টিমুখ করানো হয়। এক যুগান্তকারী শুভ সূচনার স্বাক্ষী হয়ে রইলেন সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এবং উপজেলা শিক্ষা অফিষার মুহাম্মদ আবু আহাদ মিয়া। তারা সকলেই শিক্ষকদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.