ইকবাল হোসেন লিমন, বোয়ালমারী প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে বোয়ালমারী পৌরসভার মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. মুজাহিদ শিকদার। মধ্যেরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোল্যা, মো. শাহিনুর আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম জাফর মিয়া, মিতা রানী, পারভেজ খানম ও মনিরা আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৫ম শ্রেণীর শিক্ষার্থী সুমী খানম। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.