বোয়ালমারী প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বোয়ালমারী’র সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী (এস.আই) মো. অপু মোল্যা, চেইনম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.