বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হান্নান মোল্যার নেতৃত্বে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন যুবলীগের নেতাকর্মীরা। পরে স্থানীয় আওয়ামীলীগের দলীয় কার্যালয় পতাকা উত্তোলন, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম আহাদ, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ গালিবুর রহমান তানিন, নিখিল সাহা, বিলায়েত বারী, ফারুক হোসেন, রিফাত, কায়েস দেওয়ান, মহিউদ্দিন মাহী, জাহাঙ্গীরসহ বিভিন্ন ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.