বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডে মাদক সন্ত্রাস সাম্প্রদায়িক সম্প্রীতি ও পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোকনাথ মোড়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম রেজা লিপন। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. নিরা বেগম, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, গোলাম কুদ্দুস মোল্যা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.