আজ সকাল ১১:০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় "জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা"। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম এম নাহিদ আল রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর এই দফায় বোয়ালমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে (যারা বিগত ৪ মাসে ভিটামিন এ ক্যাপসুল সেবন করেনি) আগামী ১৮ জুন ২০২৩ রবিবার একযোগে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধিসহ সকলকে বিষয়টি সম্পর্কে জনগণকে অবহিত করার অনুরোধ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.