গত ২৩ জুলাই রাতে এশিয়ান টিভিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী মৌ র লাইভ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান চলাকালে লাইভে মৌসুমী মৌ এর সাথে কথা বলেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। শিল্পীও তার বক্তব্যে উপজেলা চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।মৌ আরো বলেন আপনার ফোন কল আমার সংগীত জীবনকে অনুপ্রেরণা জাগিয়েছে। এবং যারাই রাত গেজে অনুষ্ঠানটি দেখেছেন তাদের কাছে আমি ঋণী হয়ে রইলাম। অনুষ্ঠানটি রাত ১০:৫০ মিনিট থেকে শুরু হয়ে ২:১০ মিনিট পর্যন্ত চলে। এ সময় শিল্পী এলাকার মানুষের অনুরোধের গানও পরিবেশন করেন।
যারা মিস করেছেন তাদের জন্য ইউটিউবে Mousumi Mou Asian live লিখে সার্চ দিলে পুনরায় প্রোগ্রামটি দেখতে পারবেন ধন্যবাদ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.