বোয়ালমারী প্রতিনিধি: গত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর ব্রিজের উপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব এর দিকনির্দেশনায় এসআই আব্দুল লতিফ মন্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সোহেল (৩৩)। অন্যজন হলো, বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের গঞ্জের আলীর ছেলে মাহফুজ (৪০)। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর ১৩, তারিখ: ১৮/০৯/২৩ ইং। আটককৃত উভয় আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.