বোয়ালমারী প্রতিনিধি: ১১ সেপ্টেম্বর বাইখির বনচাকী ফাজিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিত্তাফুর রহমান জিল্লুর সভাপতিত্বে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অবসর, পদোন্নতি ও বদলীজনিত শিক্ষক ও কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। বিদায়ীরা হলেন সহঅধ্যাপক আবুল কাশেম, শিক্ষক মো. আলমগীর হোসেন মিয়া, অফিস সহকারী মো. আনোয়ার হোসেন শরীফ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ এমএম জিয়াউল কাইয়ুম। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিত্তাফুর রহমান জিল্লু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সহসভাপতি মো. মাহবুবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান। আয়োজন করেন উক্ত মাদ্রাসার সম্মানিত সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.