বোয়ালমারী প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলা পরিষদে অবস্থিত মডেল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক এস কে মনজুর তুষার, দপ্তর সম্পাদক অহিদুল হক উজ্জ্বল প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.