বোয়ালমারী প্রতিনিধি: ২৬ অক্টোবর বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এলাকার ৭০ জন পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের বিষয় ছিল, উন্নত প্রযুক্তিনির্ভর ও পাটবীজ উৎপাদনের গুরুত্ব বর্তমান প্রেক্ষাপট ও সম্ভাবনা। পাটচাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্ভাবনা। উন্নত প্রযুক্তি মাধ্যমে রবি-১ পাট চাষ পদ্ধতি (বীজ সংগ্রহ, জমি নির্বাচন ও জমি তৈরি, পাটবীজ বপন, সার ও বালাইনাশক প্রয়োগ ও আন্তপরিচর্যা। পাট ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে উন্নত প্রযুক্তির প্রয়োগ। পাটের গ্রেডিং, সংরক্ষণ ও বাজারজাতকরণ পদ্ধতি। প্রশিক্ষক ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন, উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান, বিজেআর আই আঞ্চলিক কেন্দ্রের ড. মুজিবুর রহমান, ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মো. লুৎফুন আমিন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.