বোয়ালমারী প্রতিনিধি: বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বোয়ালমারী বার্তা মডেল একাডেমীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে সদ্য নির্মিত উপজেলা পরিষদের পাশে শেখ রাসেল শিশু পার্কে ঘুরতে আসেন। পার্কে ঘোরার এক পর্যায়ে শেখ রাসেল এঁর প্রতিকৃতির পাশে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইন ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম এর সাথে শিশু শিক্ষার্থীরা ফটো সেশনে মিলিত হয়। ইউএনও মহাদয়দের কাছে পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিশু শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও সাংবাদিক অ্যাড. কোরবান আলী, স্কুলের শিক্ষকবৃন্দ ও প্রেসক্লাব বোয়ালমারীর সাংবাদিকগণ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.