বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী পৌরসভার ১নং ওয়ার্ডের কয়েকশত নেতাকর্মী পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম এর সাথে যোগদান করেছেন। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক উঠান বৈঠকের মাধ্যমে নেতাকর্মীরা আহাদুল করিম এর সাথে যোগ দেন। উঠান বৈঠকের সভাপতিত্ব করেন মুজিবুর রহমান মজি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেন, পৌর যুবলীগের অন্যতম সদস্য মো. ওবায়দুর রহমান, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর বেদেনা বেগম, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকের প্রধান অতিথি বোয়ালমারী পৌর যুবলীগের আহবায়ক মো. আহাদুল করিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ নিরাপদে থাকে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. লিয়াকত হোসেন, যুবলীগ নেতা মো. ডাবলু আহমেদ, পৌরসভার ৮নং যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস শেখ, যুবলীগ নেতা মো. সোহেল, মো. বাহার, নুর মোহাম্মদ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.