বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাবকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে থানার সম্মেলন কক্ষে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক সেলিম রেজা লিপন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কেএম জহুরুল হক, ফরিদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার সাহা, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড। কোরবান আলী, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো: সেলিমুজ্জামান লিটু প্রমুখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপুলিশ পরিদর্শক মামুন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.