বোয়ালমারী প্রতিনিধিঃ বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গায় অবস্থিত বার্তা মডেল একাডেমীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় একাডেমী চত্বরে শিশু শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি এমএইচ গোল্ডেন জুটমিলের নির্বাহী পরিচালক ও প্রেসক্লাব বোয়ালমারী’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন বনেঞ্জা জুট কম্পোজিট এনডাইভার্স লিমিটেড (এমএইচ গোল্ডেন জুট মিল) নির্বাহী পরিচালক এর সহকারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন এমএইচ গোল্ডেন জুট মিলের ইমাম, প্রশাসন ও শ্রম কল্যাণ কর্মকর্তা মুন্সী সিরাজুল ইসলাম, হামদর্দ বোয়ালমারী শাখার চিকিৎসক মো. রবিউল ইসলাম। অতিথিরা শিক্ষাঙ্গনটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন বার্তা মডেল একাডেমীর সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী। উপস্থাপনা করে একাডেমীর প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.