বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কুশাডাঙ্গা বার্তা মডেল একাডেমীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নতুন বই হাতে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করে। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আগত অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেন বার্তা মডেল একাডেমীর সভাপতি অ্যাড. কোরবান আলী। বার্তা মডেল একাডেমীর প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন এর সার্বিক তত্বাবধানে বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. সাহেবুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফারুক হোসেন, সাংবাদিক হাসান মাহমুদ মিলু, এসএম রুবেল, ইকবাল হোসেন লিমন, শিক্ষক মাবিয়া বেগম, আছমা বেগম, নার্গিস বেগম, খাদিজা আক্তার, মো. হানিফ শেখসহ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী মহল।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.