বোয়ালমারী প্রতিনিধি: কর্মই যার ধর্ম তিনি আর কেউ নন তিনি হলেন বোয়ালমারী খাদ্য গুদাম কর্মকর্তা তোজাম্মেল হোসাইন। পূর্ববর্তী কর্মস্থল টাঙ্গাইল জেলার গোপালপুর থেকে ২০২২ সালের ২৬ এপ্রিল বোয়ালমারীতে যোগদান করেন। যোগদানের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তার কার্যালয়ের সামনে ও আশপাশের খালি জায়গাটুকু ফুলে ফলে কৃষি চাষাবাদে ভরপুর করে তুলেছেন। গাঁদা, শিউলী, রঙ্গন, গোলাপ, টগর, কামেনী, মাধবীলতা, সূর্যমুখী, গন্ধরাজ, বাগান বিলাস, পাতাবাহার, টাইমফুল ইত্যাদিতে ভরপুর করে তুলেছেন নিজ হাতে তৈরি করা বাগানটি। সবজি বাগানে রয়েছে রসূন, বেগুন, পুইশাক, লাউ গাছের ছড়াছড়ি। সদালাপী এই মানুষটির মতো অন্যান্য কার্যালয়ের অফিসাররা যদি এমনি করে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে তাদের কার্যালয়ে সৌন্দর্য বৃদ্ধিতে মনোযোগী হতেন তাহলে শ্রীবিহীন কার্যালয়গুলো আর দেখতে হতো না এ মন্তব্য করেছেন দর্শনার্থীরা। খোঁজখবর নিয়ে জানা গেছে, ‘বদলী হয়ে আসা কর্মস্থলগুলোতে অনুরূপ বাগান করে সজ্জিত করে রেখে এসেছেন তিনি। কৃষি পরিবারের সন্তান হিসেবে তার এ কর্মগুলো সখ ও নেশায় পরিণত হয়েছে। এখন হরেকরকম ফুলে বাগান পরিপূর্ণ ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.