বোয়ালমারী প্রতিনিধি: বোয়ালমারী জর্জ একাডেমী খেলার মাঠে ১০ জুলাই বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে শেখর ইউনিয়ন পরিষদ বনাম রুপাপাত ইউনিয়ন পরিষদ। খেলায় ২-১ গোলের ব্যবধানে রুপাপাত ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হয়। আনুষ্ঠানিক ভাবে খেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বোয়ালমারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এ মতিন ও উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এসএম ওবায়দুর রহমান। আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন। রেফারির দায়িত্ব পালন করেন খরসূতি চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কৌশিক বোস। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন রাঙ্গামুলারকান্দি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রবিউল ইসলাম, ময়না এসি বোস ইন্সটিটিউশনের ক্রীড়া শিক্ষক মো. জাফর মোল্যা, বোয়ালমারী জর্জ একাডেমীর ক্রীড়া শিক্ষক মো. মফিজুর রহমান। ধারা ভাষ্যকার ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক। বিজয়ী দল পুরস্কার হিসেবে ৩০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.