বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে জাঁকজমকপূর্ণ এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু যোদ্ধা ফরিদপুর ১ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী শিক্ষক, উদ্যোক্তা ও গবেষক মো. হাসিবুর রহমান (অপু)। উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর যুব সমাজের আয়োজনে রাজাপুর হাই স্কুল মাঠে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী হাসিবুর রহমান অপু বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। আপনারা নিশ্চয়ই জানেন, আমি ফরিদপুর ১ আসন থেকে এমপি পদে লড়বো। সেক্ষেত্রে এলাকার জনগণ যেভাবে চাইবে, আমি সেভাবেই এগুবো। সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে অনেকেই ইউরোপ আমেরিকায় গিয়ে সেটেল হয়। কিন্তু আমি আপনাদের মাঝে থেকে বৃহত পরিসরে এলাকাবাসীর সেবা করার অভিপ্রায়ে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের দোয়া, আশির্বাদ ও সমর্থন চাই।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো. সাইফ খান, ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো. সোহেল রানা, ফরিদপুর জেলা মটর ওয়াকার্স সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ঢাকার মিরপুর জোনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাবশালী নেতা মো. পারভেজ হোসেন, গণঅধিকার পরিষদ নেতা আলিমুজ্জামান বাবলু শরীফ প্রমুখ।
রাজাপুর ফুটবল একাদশ বনাম কালিয়ান্ড ফুটবল একাদশের মধ্যকার প্রতিযোগিতাপূর্ণ এই খেলাটি দেখতে মাঠে বিপুল দর্শকের সমাগম ঘটে।
খেলাটি পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, গাজী মনির, বরুণ ঠাকুর, টিটোন গাজী, বাসার মেম্বার, হিরু মোল্যা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.