
কালের গর্ভে হারিয়ে যাওয়া দুই সাংবাদিক কবি নাজমুল হক নজীর ও আমিরুল ইসলাম চৌধুরীর কবর জেয়ারত। শুক্রবার বিকেলে বাদ আসর বোয়ালমারী প্রেসক্লাবের উদ্যোগে কবর জেয়ারত কর্মসূচি পালন করা হয়। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক সংগ্রামের স্থানীয় প্রতিনিধি মাওলানা রফিকুল ইসলাম। বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফছার উদ্দিন বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, সহ-সভাপতি ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় এবং বাংলা টিভির প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, কোষাধ্যক্ষ ও ইনকিলাব প্রতিনিধি জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম এম মনিরুজ্জামান, সাংবাদিক ও লেখক জাহিদ হাসান চঞ্চল, ঢাকা টাইমস প্রতিনিধি আমির চারু বাবলু, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, ভোরের চেতনা প্রতিনিধি রবিউল খান, আমার বার্তা প্রতিনিধি মোহাম্মাদ ইমরান প্রমুখ।
এছাড়া প্রয়াত সাংবাদিক কবি নাজমুল হক নজীরের দুই ছেলে মামুন ও মাসুদ এবং প্রয়াত সাংবাদিক আমীরুল ইসলামের ভাগ্নে শরিফুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.