বোয়ালমারী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার নবমীতে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে নিজ ইউনিয়ন পরমেশ্বরদীতে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পরমেশ্বরদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মাহবুব হাসান সজীব।
বুধবার বিকালে ময়েনদিয়া বাজার থেকে শুরু হওয়া শোডাউনটি ইউনিয়নের ১৭টি পূজা মণ্ডপ পরিদর্শন করে। ময়েনদিয়া, শ্রীনগর, জয়পাশা, আউটযুগ, তামারহাজী, ভাবখণ্ড, ডহরনগর, মালিখালী, ধূলজুড়া, পরমেশ্বরদীসহ বিভিন্ন পূজা মণ্ডপে আগত দর্শনার্থী, ভক্ত পূজারী ও স্থানীয় হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তরুণ এ রাজনৈতিক নেতা ও সমাজ সেবক। এ সময় বিভিন্ন পূজা মণ্ডপে দুর্গাপূজা আয়োজক কমিটির হাতে তারেক রহমানের শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ প্রদান করেন তিনি। নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলে দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে আহবান জানান ও কোনো প্রকার আপত্তিকর কিছু ঘটতে দেখলে সাথে সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও তাকে জানাতে আহবান করেন।
এ সময় মাহাবুব হাসান সজীব বলেন- আমরা জাতীয়তাবাদে বিশ্বাসীরা সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ মতবাদে বিশ্বাসি নই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এদেশের নাগরিক, আমরা সবাই ভাই ভাই। সবার রয়েছে সমাধিকার। সম্প্রতির এ বাংলাদেশ বিনির্মাণ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমি যদি আপনাদের সমর্থন নিয়ে পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি তাহলে এ ইউনিয়নকে ভবিষ্যতে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করবো কথা দিচ্ছি।
এ সময় তার সাথে ছিলেন পরমেশ্বরদী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্কাস মাতুব্বর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু শেখ, ২ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস মাতুব্বর, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কুবাদ মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার শামীম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম উজ্জল, যুবদল নেতা মো. মিজানুর রহমান, মো. কাজল শেখ, মো. জাবেদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. ইকবাল মোল্যাসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.