1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে সহিংসতায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শনে নবাগত এমপি ড. ইলিয়াস মোল্লা  ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাংচুর আপনাদের সেবা করে মরে যেতে চাই- খন্দকার নাসিরুল ইসলাম দোষে গুণে মানুষ বোয়ালমারীতে গণভোটের পক্ষে ছাত্রশিবিরের লিফলেট বিতরণ এনসিপির একমাত্র বিদ্রোহী প্রার্থী জেলা আহবায়ক হাসিবুর রহমানকে অব্যাহতি জুলাইযোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থে স্বতন্ত্র প্রার্থী এনসিপির আহবায়ক হাসিবুর রহমান অপু ফরিদপুর ১ আসনের ধানের শীষের প্রচারণার দায়িত্ব পেলেন শাকিল মুন্সি *যৌথবাহিনীর বিশেষ অভিযানে বোয়ালমারীর কামারগ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক* আওয়ামীলীগ নেতা পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান-মান্নান মাতুব্বর বি.এন.পিতে যোগদান

 ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে অগ্নিসংযোগ ও ভাংচুর

  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

লাবলু মিয়া :
‎ফরিদপুরের ময়েনদিয়া বাজার দখলকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বসতবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ব্যাপক ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা কিনা, তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টা থেকে সালথা উপজেলার বড়খারদিয়া, নটখোলা এবং পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে নটখোলা গ্রামের কয়েকটি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং লুটপাট চালানো হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‎সরেজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি সংঘবদ্ধ একটি দল প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলার সময় কয়েকটি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং অন্তত ৮ থেকে ১০টি বাড়িঘর ভাংচুর করা হয়।
‎ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে ভাংচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
‎স্থানীয়দের অভিযোগ, খারদিয়া এলাকার জিহাদ মিয়ার নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় তার সঙ্গে বহিরাগত লোকজনও ছিল বলে দাবি করেন তারা। তবে অভিযুক্ত জিহাদ মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
‎এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ সংঘর্ষের সূত্রপাত। এর আগেও বিষয়টি নিয়ে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়েছিল।
‎ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা) সার্কেল মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়ার দুইগ্রুপের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করা হয়। এঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়ে। আমাদের অভিযান অব্যাহত আছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION