মোঃ রফিকুল ইসলাম: পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ ফেব্রুয়ারি সোমবার সাধারণ শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর জামায়াতের আমীর মাওঃ সৈয়দ নিয়ামুল হাসান, বিশেষ অতিথি ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, জেলা অফিস সম্পাদক সৈয়দ জুনায়েদ ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন ও সঞ্চালনা করেন বোয়ালমারী উপজেলা ছাত্রশিবির সভাপতি আলী আজম খান। বক্তারা বলেন, কুরআন মানুষের জীবন পরিচালনার সর্বোত্তম দিকনির্দেশনা। নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, শুধু কুরআন বিতরণই নয়, এর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.