বোয়ালমারী প্রতিনিধি : ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্বের অন্যান্য দেশের সাথে ফরিদপুরের বোয়ালমারীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। বোয়ালমারী উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও পৌরসভা যৌথভাবে দিবসটি আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম রকিবুল হাসান এর অনুপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী। বোয়ালমারী পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোসম্মৎ আজমিরী খাতুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, পৌরসভার সচিব মনিরুজ্জামান সিকদার, পৌর প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. কোরবান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এলজিইডি।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.