স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আধারকোঠা গ্রামের সনজিত রায় ও সারথী রায়ের সন্তান সুমন। ছোটবেলা থেকেই প্রচন্ড মেধাবী ছিল সে। ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ এবং এসএসসিতে গোল্ডেন এ প্লাস ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উচ্চতর ডিগ্রী এমডি (শিশু) বিষয়ে ফেজ এ ট্রেইনিং সম্পন্ন করেন। আরেক উচ্চতর ডিগ্রী এফসিপিএস (শিশু) পার্ট ১ পাশ করেন বিসিপিএসের অধীনে।
এরপর ৪৮ তম বিসিএস এ স্বাস্থ্য ক্যাডার হিসাবে বর্তমানে ডা. সুমন রায় মেডিকেল অফিসার হিসেবে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। সে ইতোপূর্বে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের শিশু বিভাগে মেডিকেল অফিসার কর্মরত ছিলেন। তার এই সাফল্যে গর্বিত এলাকাবাসী, গর্বিত আমরাও।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.