স্টাফ রিপোটার: ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ২৭ এপ্রিল উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বালিকা গ্রুপে অংশগ্রহণ করে ছোলনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২-০ গোলের ব্যবধানে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। বালক গ্রুপে অংশগ্রহণ করে দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বনচাকী সরকারী প্রাথমিক বিদ্যালয়। ১-০ গোলের ব্যবধানে বনচাকী সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। ফাইনাল খেলায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রকিবুল হাসান। খেলায় শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, নাসিমা আক্তার, উজ্জল কুমার বিশ্বাস, বিভাষ বসু, ওয়াহিদ খান। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ও জাহিদুল ইসলাম, তপন কুমার দাস, আব্দুল গফফার, মো. শফিকুর রহমান শেখ। উপস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক ওয়ারেজ আলী খান ও কামরুজ্জামান। রেফারির দায়িত্ব পালন করেন মো. আনোয়ারুল আলম। তাকে সহযোগিতা করেন আব্বাস আলী ও মোস্তফা কামাল। আপ্যায়নে বিশেষ ভূমিকা রাখেন প্রধান শিক্ষক নাদিরা বেগম।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.