বোয়ালমারী প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র ফরিদপুর জেলা কমিটির আহ্বায়ক, জুলাই যোদ্ধা মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) এর অব্যাহতি আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছে দলটি। ৪ মে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ'র নির্দেশক্রমে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য- সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। প্রত্যাহার আদেশে বলা হয়েছে "বিগত ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি. তারিখে জারিকৃত স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/২৭ মোতাবেক আপনাকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা বিবেচনায় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ'র নির্দেশক্রমে আপনার উপর আরোপিত অব্যাহতি এতদ্বারা প্রত্যাহার করা হলো এবং একইসাথে ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদে আপনাকে পুনর্বহাল করা হলো।"
এ আদেশের ফলে জুলাই বিপ্লবে প্রথিত ছাত্র-জনতার অদম্য চেতনা বৈষম্যের অবসান ঘটিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দলটির কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে মো. হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন- দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার উপর আস্থা রাখায় দলের মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.