বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদন কলাকৌশল প্রযুক্তি নিয়ে দিনব্যাপী পাটবীজ চাষী প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোঃ নূরুল বাসির আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রচারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান , ফরিদপুরের পাটঅধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমিন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রফুল্ল রায়। প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে পাটের উৎপাদিত ব্যাগ ও দুপুরের খাবার যাতায়াত ভাতা দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.