বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (বিআরডিবি)-এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নবীর হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ‘বোয়ালমারী বার্তা’র সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট কোরবান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিআরডিবির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন অশোক কুমার ঠাকুর ও নাঈমা খাতুন আলেয়া।
পরে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় জেসমিন বেগমকে ১ লাখ ৫০ হাজার টাকা, মনজুর মোল্যা, বশির মিনা, অঞ্জনা বিশ্বাস ও পারভীন নাহারকে ৫০ হাজার টাকা করে, জলি সুলতানাকে ৬০ হাজার টাকা এবং মরিয়ম বেগম ও নুরনাহারকে ১ লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়। সঞ্চলনায় ছিলেন সহকারি অধ্যাপক মাহিদুল হক।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.