"লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"
বোয়ালমারী থানার বোয়ালমারী বাজারে অনুষ্ঠিত হলো পূবালী ব্যাংক পিএলসি বোয়ালমারী শাখা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী "ক্যাশলেস ক্যাম্পেইন"। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানা ইনচার্জ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এর সহকারী মহাব্যবস্থাপক এবং আর আর এম জনাব শেখ মোহাম্মদ মারুফ হাসান । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী বাজারের ব্যবসায়ী ও গ্রাহকগণ। সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বোয়ালমারী শাখার সম্মানিত ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব সমীর কুমার সাহা।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.