বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ এবং সহ সভাপতি মো. গিয়াসউদ্দিন বেনু এর সৌজন্যে আঞ্জুমান মফিদুল ইসলাম এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাপত্র এবং ঔষুধ বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. গিয়াসউদ্দিন মিয়া বেনু একজন সফল ব্যবসায়ী ও সফল মানুষ। সফল ব্যবসায়ী হওয়ার পরও শুধু ব্যবসার মধ্যে সীমাবদ্ধ থাকেননি তিনি। নিজ এলাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর ব্যাপক দান অনুদান রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সহায় সম্বলহীন অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। নগদ অর্থ, বসতঘর নির্মাণের টিন এমনকি ক্ষতিগ্রস্থ পরিবারকে নতুন বাসস্থান গড়ে দিয়েছেন। বিশেষ করে দুই ঈদে বাড়িতে এসে এলাকার দারিদ্র পীড়িত মানুষের ঘরে ঘরে ঈদ সামগ্রী অথবা নগদ অর্থ দিয়ে তাদের মুখে হাসি ফোটান। এছাড়া এলাকার সুবিধাবঞ্চিত মানুষকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে থাকেন তিনি।
মো. গিয়াসউদ্দিন মিয়া বেনু জানান, এ অঞ্চলে সুবিধা বঞ্চিত অসংখ্য মানুষ রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এখানে আগত রোগীদের ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন রোগের কয়েক লক্ষ টাকার ঔষুধ প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বোয়ালমারী পৌরসদরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই সেবা কর্মকাণ্ড পরিচালিত হয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সুবিধা বঞ্চিত বয়োবৃদ্ধ নারী, পুরুষ, শিশুসহ ৬ শতাধিক লোককে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কয়েক লক্ষ টাকার ঔষুধ প্রদান করা হয়।
বোয়ালমারী ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সভাপতি ও নারিন্দা পীর সাহেব জনাব শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, আঞ্জুমান মফিদুল ইসলামের সদস্য এটিএম ফাইজুল বারী, প্রফেসর ডা. শাহ আলম, মিয়া মো. হুসাইন, ঢালী মোহাম্মদ দেলোয়ার, বোয়ালমারী পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, মাদ্রাসাটির সকল শিক্ষক ও কর্মচারীসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম এবং সালামিয়া এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ আব্দুল মতিন ও শিক্ষকবৃন্দ। চিকিৎসা সেবা প্রদান করেন আঞ্জুমান মফিদুল ইসলামের মেডিকেল অফিসার ডা. মো. শাখায়াত হোসেন, মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ, গাইনি চিকিৎসক ডা. শারমিন আক্তার, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ সোলায়মান (শুভ) ও আঞ্জুমান মফিদুল ইসলামের স্বেচ্ছাসেবক টিম।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.