বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে ফারদিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চুকিনগর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফারদিন ওই গ্রামের সৌদি প্রবাসী মো. তারিকুল শেখের একমাত্র পুত্র সন্তান।
নিহত শিশুটির পারিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু ফারদিন তার বাবার সাথে ঘুমাচ্ছিল এবং তার মা রান্নাঘরে কাজ ছিলেন। ঘুম থেকে জেগে উঠে শিশুটি একা একা ঘরের মেঝেতে খেলতে শুরু করে। একপর্যায়ে ফ্যান চালানোর জন্য ব্যবহৃত একটি সচল মাল্টিপ্লাগের ছিদ্রে হাতের আঙুল ঢুকিয়ে দিলে শিশুটি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার অবণতি হলে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারদিনকে মৃত ঘোষণা করেন। একমাত্র অবুঝ সন্তানের আকস্মিক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে পরিবারটি।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.