বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এলিম বিশ্বাসের পক্ষ থেকে গাছের চারা বিতরণের বৃহৎ এক কর্মসূচি পালন করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই,দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী, দানবীর খ্যাত মোঃ মাসুদ রানা উদ্যোগে ইউনিয়ন ব্যাপি ধারাবাহিক নানা উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্থানীয় সাতৈর বাজারে নির্মানাধীন তালহা বহুতল শপিংমল প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই সহস্রাধিক মানুষের হাতে বিভিন্ন প্রজাতির ফলোজ বৃক্ষের এই চারা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে গাছের চারা তুলে দেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি বর্ষিয়ান জননেতা আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হিরু মুন্সী ও সাতৈর ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি জাকির হোসেন টিআই প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃআকরাম হোসাইন আকিজ। উল্লেখ্য, সাতৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যে কয়জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এলাকায় তৎপরতা চালাচ্ছেন এলিম বিশ্বাস তাদের মধ্যে অন্যতম। ধনাঢ্য এই প্রার্থী ও তার বিত্তশালী বড় ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা,আর্ত মানবতার সেবা,শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি,তরুণ-যুবকদের কল্যানে নানামুখী পদক্ষেপের কারণে তিনি বেশ আলোচিত ও শক্তিশালী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমাজে জায়গা করে নিয়েছেন জানাগেছে ।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.