ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে অবৈধভাবে গড়ে উঠা ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ফরিদপুর জেলা শাখার বিতর্কিত সেক্রেটারি সৈয়দ নাজমুল আলম পারভেজ এর মালিকানাধীন " আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার" নামের ক্লিনিক টিকে অপচিকিৎসা ও লাইসেন্স না থাকার উঠা অভিযোগে প্রেক্ষিতে সীলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্র্যম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অনুমোদন না থাকা এবং ত্রুটিপূর্ণ স্বাস্থ্যসেবা দেওয়ার দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়।
জানা যায়, সৈয়দ নাজমুল আলম পারভেজ এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা ব্যবস্থাপনা পরিচালক
ও আতিয়ার রহমান নামের এক ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই প্রায় বছর খানেক আগে উক্ত বাজারে চিকিৎসা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন ।
এরই মধ্যে নানা অনিয়ম,অব্যস্থাপনার মধ্য দিয়ে তারা রোগীদের ত্রুটি সেবা দেওয়ায় এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ বিরাজমান করছিল। এ প্রেক্ষিতে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে তথ্য বহুল প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। নড়েচড়ে বসেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্তা ব্যাক্তিরাও।
এরই প্রেক্ষাপটে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের নির্দেশে ও
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটিতে অভিযান চালায়। এসময় বৈধ কাগজপত্র না থাকা সহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উত্থাপিত নানা অনিয়ম,অব্যবস্থাপনার সত্যতা পাওয়ায় সেটি সীলগালা ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এর নিকট উক্ত অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.