প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৬, ৭:০৫ পি.এম
আলফাডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারীর কারাদণ্ড

শাহিদুল ইসলাম: মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদক কারবারিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আলফাডাঙ্গা থানা পুলিশ বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানকে বিষয়টি অবগতি করলে বৃহস্পতিবার সকালে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের টোকন শেখের ছেলে অন্তর শেখ (২৫) এবং আলফাডাঙ্গা উপজেলা পৌরসভার বাঁকাইল গ্রামের প্রশান্ত সাহা পুত্র সম্পদ সাহা (২২)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলফাডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।
থানা অফিসার ইনচার্জ আল আমিন জানান, সংবাদ পেয়ে থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের দু'জনকে গ্রেফতার করে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্ত ২জনকে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ফরিদপুর কারাগারে প্রেরণ করে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.