স্টাফ রিপোর্টার: বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে ২৮ সেপ্টেম্বর মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান সমূহের প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। কর্মশালার পরিচালক ছিলেন বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জোনের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওবায়দুর রহমান। প্রধান অতিথি বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ভালো রাখতে হলে সবারই সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে স্কাউটসদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, মেধাবীদের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের প্রতিও বিশেষ যত্নবান হতে হবে। তাদের বুঝাতে হবে, তারাও এ সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে। অযত্নে অবহেলায় দুর্বল শিক্ষার্থীরা যেনো বিপদগামী না হয়। সে চেষ্টা আমার সকলেরই করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.