গত নির্বাচনে বিএনপির হারের পেছনে একমাত্র দায়ী খন্দকার নাসিরুল ইসলাম। এটি আমিসহ অনেকের অভিমত। বিজয়ী জামায়াত প্রার্থী সজ্জন মানুষ, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে, তিনি জয় পেয়েছেন বিএনপি ভালো প্রার্থী না দেয়ার কারণে। আমাদের অনেক পরিচিত মানুষ বিএনপি সমর্থক হওয়া সত্ত্বেও জামায়াত প্রার্থীকে ভোট দিয়েছেন এ কারণে যে, খন্দকার সাহেব নির্বাচিত হলে এলাকা অস্থির থাকবে। অন্যদিকে, জামায়াত প্রার্থী শিক্ষিত ও মার্জিত একজন মানুষ হওয়ায় তাকে পছন্দ করেছেন তারা।
এবার আসি খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী বোরহান মাহমুদের বিষয়ে। বোরহান আমাদের ইউনিয়নের ছেলে ও আমার মামাতো ভাইদের বন্ধু। আমার সঙ্গেও ভালো পরিচয়। তবে, খন্দকার নাসিরুল ইসলাম ও বোরহান মাহমুদ–দুজনেই অভিন্ন চরিত্রের ছিলেন। সেই হিসেবে তাদের জোড়টা ছিল ‘দারুণ’। কিন্তু ঝামেলা সৃষ্টি হলো গতকাল বুধবার (২৫ নভেম্বর) থেকে। কয়েকটি জায়গায় ‘বিশৃঙ্খলা’র অভিযোগে খন্দকার নাসিরুল ইসলাম বোরহান মাহমুদ থেকে নিজেকে আলাদা করার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়; এরপর বোরহান যখন তার ‘গোপন রহস্য’ ফাঁস করে দেয়া শুরু করলেন, এরপর খুব অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ আমলের একটি মামলায় তাকে গ্রেফতার করিয়েছেন খন্দকার নাসিরুল ইসলাম।
এখন প্রশ্ন হলো—খন্দকার নাসিরুল ইসলাম কাদের বুদ্ধিতে চলেন? তিনি বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মামলা করে তাকে গ্রেফতার করাতে পারতেন। বোরহান আওয়ামী আমলের সেই মামলায় দণ্ডিত ছিলেন, কিন্তু এতদিন খন্দকার সাহেবের সাথে থাকায় তিনি ছিলেন ‘নির্দোষ’, কিন্তু যখনই তার সঙ্গ ত্যাগ করলেন, তখনই বোরহান ‘দোষী’ সাব্যস্ত হয়ে গেলেন? খন্দকার নাসিরুল ইসলামের উচিত—বোরহানকে ছাড়িয়ে আনা এবং তাকে নিয়ন্ত্রণে রেখে আবার একসাথে কাজ শুরু করা। আর সুদিনের বন্ধু, যারা তাকে বুদ্ধি দেন, তাদের চেয়ে বোরহান তার কাছে অনেক বেশি প্রয়োজনীয়। পাশাপাশি তাদের দুজনের জন্যই ভুল শুধরে সুস্থ রাজনীতি করা আবশ্যক, নইলে মানুষ কোনোদিনও তাদের গ্রহণ করবে না।
-বেলায়েত হুসাইন
প্রকাশক ও সম্পাদক : অ্যাডভোকেট কোরবান আলী
Copyright © 2026 Boalmari Barta. All rights reserved.