1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

বার্তা কার্যালয়ে সাংবাদিকদে সাথে মতবিনিম করেন মাহমুদা বেগম

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬৩৭ Time View

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। বুধবার রাতে বোয়ালমারী বার্তা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় মহিলা লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক কে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের মেয়ে, বোন বা আত্মীয়। ফরিদপুর ১ আসনের জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আমৃত্যু কাজ করে যেতে চাই সাধারন মানুষের পক্ষে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধির পথে অগ্রসর করছেন। আর সে ধারাকে টিকিয়ে রাখতে দেশের বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজ হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের হাত কে শক্তিশালী করতে সকলকে দল মত নির্বিশেষে কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, আমি সাংবাদিক পরিবারেরই সদস্য তাই আপনারা আমার পাশে থাকবেন আশা করি। আমি যদি কোন দিন সরকারের গুরুত্বপূর্ণ পদে আসি তবে অবশ্যয় জনগনের দৌড় গোড়ায় সেবা পৌঁছে দিব। তবে আমি যদি কেন দায়ীত্বশীল পর্যায় নাও যাই তাহলেও মানুষের সেবা করে যাব।
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা আ.লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা আক্তার, ফরিদপুর জেলা মহিলা আ.লীগের সাধারন সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, মধুখালী পৌর কাউন্সিলর নাজমা আক্তার, বাংলাদেশ প্রতিদিনের বোয়ালমারী প্রতিনিধি লিয়াকত হোসেন লিটন, সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড. কোরবান আলী, দৈনিক দিনকালে প্রতিনিধি আনোয়ার হোসেন, সকালের সময় প্রতিনিধি মো. জাকির হোসেন প্রমুখ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, বোয়ালমারী পৌর মহিলা আ. লীগের সভাপতি কাজী রওশনারা রিক্তা, দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধি কে এম রিজাউল করিম, দৈনিক মানবজমিন এর প্রতিনিধি এরশাদ সাগর, দৈনিক ঢাকার ডাক প্রতিনিধি এম এম জামান, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি এস এম রুবেল, দৈনিক খবর পত্রের প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি শফিকুল ইসলাম রনিসহ বিভিন্ন পত্রিকার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION