1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর বোয়ালমারীতে গোরস্থানের বাঁশ চুরি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী সংবাদ সম্মেলন বোয়ালমারীতে পাট বীজ চাষীদের প্রশিক্ষণ ভাটপাড়ায় যুবকের লাশ উদ্ধার বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন ” কবি সখিনা হোসেন: জীবন ও কর্ম” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত লন্ডনের কাউন্সিলর নির্বাচিত হলেন বোয়ালমারীর কৃতি সন্তান এম.এম. শামসুল আজম খাল খননের আড়ালে সামাজিক বনায়নের গাছ কাটার সঙ্গে জড়িতদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন গর্বের অর্জন • পরিবারের স্বপ্নপূরণ • এলাকার অহংকার বোয়ালমারীতে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগে আদালতে মামলা

সালথায় শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে কাঁটা হচ্ছে কাবিখা প্রকল্পের রাস্তা।

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬২০ Time View

এফ এম জাহাঙ্গীর আলম শাহজাহান সালথা
প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ২০২১ -২২ অর্থবছরে চলমান কাবিখা প্রকল্পের রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায়, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচি প্রকল্পের অধীনে সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামে ১ কিলোমিটারের বেশি রাস্তার কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী সম্পূর্ন রাস্তা নির্মান কাজ শ্রমিক দিয়ে সম্পন্ন হওয়ার কথা থাকলেও এই ইউনিয়নের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু সড়ক নির্মাণ করেছেন ভেকু মেশিন দিয়ে। এমনকি সেখানে খুঁজে পাওয়া যায়নি প্রকল্পের তথ্য সম্বলিত বিলবোর্ডও। এতে সুবিধা বঞ্চিত হয়েছে এলাকার অসহায় শ্রমিকেরা। এঘটনায় ফুঁসে উঠছে ঐ এলাকার সাধারন জনগন। কিন্তু চেয়ারম্যান ক্ষমতাসীন হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে পারছেনা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু ভেকু দিয়ে পুরো রাস্তার মাটি কাঁটছে। ইতিমধ্যে প্রায় অর্ধেক রাস্তার কাজ করে ফেলেছে। এমনকি রাস্তার পাশের ফসলি জমির ক্ষতি করেছে।আমরা সাধারণ জনগন ইচ্ছা থাকলেও কোন প্রতিবাদ করতে পারিনা। এসময় তারা সরকারের কাছে এর সঠিক বিচার দাবি করেন। জানা যায়, কাবিখা প্রকল্প বাস্তবায়ন কাজে কোনো নিয়মনীতি মানছেন না প্রকল্প সংশ্লিষ্টরা। বরাদ্দের টাকা বাগিয়ে নিতেই ভেকু ব্যবহার করছেন তারা।

এ ব্যাপারে চেয়ারম্যান খায়রুজ্জামান বাবুর কাছে তার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, শ্রমিক দিয়ে কাজ করাইলে কাজ হবে না। যে টাকা দেয়। ভাই একটা কাজ হইতেছে হোক, নিউজ করার দরকার নাই, আমি এসে দেখা করছি।

সালথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ বাড়ইকে কয়েকবার মুঠোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION